• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলের চককাঞ্চনে সেবক পার্টি শ্রমিক কল্যাণ পরিষদের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিরল ও বোচাগঞ্জ এলাকার নিরিহ মানুষদের আমি আমার আত্মার আত্মীয় মনে করি সেবক পার্টির চেয়ারম্যান মানবসেবক ড. আনোয়ার চৌধুরী জীবন

মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ৫৬ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

দিনাজপুরের বিরল উপজেলায় সেবক পার্টির উদ্যোগে সেবক পার্টি শ্রমিক কল্যাণ পরিষদের আলোচনা সভা ও নতুন কার্যালয়েী শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বিরলের কাঞ্চন ঘাট জীবন মহল সংলগ্ন কার্যালয়ে সেবক পার্টির আহবায়ক এনামুল হক মনি এর সভাপতিত্বে ও সদস্য সচিব শামসুজ্জামান হেলাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেবক পার্টির চেয়ারম্যান মানবসেবক ড. আনোয়ার চৌধুরী জীবন।
তিনি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের পাশে দাঁড়ানোর প্রকৃত অর্থ হলো তাদের শ্রম অধিকার নিশ্চিত করা, কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং নিয়মিত সেবার মাধ্যমে পাশে থাকা। শ্রমিকদের ন্যায্য অধিকার, সংগঠনের কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, এই বিরল ও বোচাগঞ্জ এলাকার নিরিহ মানুষদের আমি আমার আত্মার আত্মীয় মনে করি। বিগত ২৫ বছর ধরে আমার জীবনের উপার্জন এই এলাকার কল্যাণে ব্যয় করেছি। আমি আমার পরিবার নিয়ে কানাডা আমেরিকা মতো উন্নত দেশে থাকতে পারতাম কিন্তু তা না করে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি আমার মা বাবাকে যেমন ভালোবাসি তেমনি এখানকার মেহনতী মানুষ এবং এই মাটিকে ভালোবাসি। তিনি বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সেবক পার্টি শ্রমিক কল্যাণ পরিষদে যোগ দিন। এই সেবক পার্টি শ্রমিক কল্যাণ পরিষদ সব সময় পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বক্তব্য শেষে প্রধান অতিথি উপস্থিত সকলকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে সেবক পার্টি শ্রমিক কল্যাণ পরিষদের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। পরে তিনি সেবক পার্টি শ্রমিক কল্যাণ পরিষদের প্রথম সদস্য কূপন নিজ হাতে পূরণ করে সদস্য সংগ্রহ কার্যক্রমেরও উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/