• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দেবিদ্বার সরকারিরহাসপাতালে আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত চিকিৎসকদের শোকজ

মোহাম্মদ উল্লাহ ভূইয়া / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি ও সেবার মান পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ । পরিদর্শনের সময় দায়িত্বে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হন। এরপর বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ ও চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগী ও স্টাফদের সঙ্গে কথা বলেন। প্রায় দেড় ঘণ্টা তিনি হাসপাতালে অবস্থান করে সার্বিক সেবা কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনকালে ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায় বলে জানা গেছে। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন এমপি। পরে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে শোকজের নির্দেশ দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, অনুপস্থিত চিকিৎসকদের মধ্যে রয়েছেন মেডিক্যাল অফিসার ও কনসালটেন্ট পর্যায়ের কয়েকজন। নির্ধারিত সময়ে উপস্থিত না থাকা এবং কর্মস্থলে অনিয়মিতভাবে দায়িত্ব পালনের অভিযোগ তাদের বিরুদ্ধে ওঠে।

এ বিষয়ে এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করা জরুরি। অনুপস্থিতির ব্যাখ্যা সন্তোষজনক না হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের সেবার মান উন্নত করতে নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেন তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, অনুপস্থিতির কারণে পাঁচ চিকিৎসককে শোকজ করা হয়েছে এবং তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/