• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দেবিদ্বারে বড় বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে শিশুর মৃত্যু

মোহাম্মদ উল্লাহ ভূইয়া / ৯৯ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে বড় বোনের সঙ্গে খালে গোসল করতে নেমে পানির প্রবল স্রোতে তলিয়ে ফারিয়া আক্তার (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল বাসস্ট্যান্ড সংলগ্ন লক্ষার খালে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত ফারিয়া আক্তার সংচাইল গ্রামের মো. শাহাদাত হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১২টার দিকে ফারিয়া তার বড় বোন সামিরা (১১) ও কয়েকজন শিশুর সঙ্গে লক্ষার খালে গোসল করতে নামে। একপর্যায়ে খালের তীব্র স্রোতে ফারিয়া ভেসে যেতে শুরু করলে সামিরা তাকে ধরে রাখার চেষ্টা করে। তাদের চিৎকার শুনে পাশের এক নারী সামিরাকে উদ্ধার করতে সক্ষম হলেও ফারিয়া হাত ফসকে স্রোতের টানে তলিয়ে যায়।
খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর বিকেল ৩টার দিকে খালের কচুরিপানার নিচ থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, সাম্প্রতিক বর্ষণের কারণে খালটিতে পানির প্রবাহ ও স্রোত অনেক বেশি ছিল। তীব্র স্রোতের কারণেই শিশুটি পানিতে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি পানির তীব্র স্রোতের কারণে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা বলে নিশ্চিত হওয়া গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/