• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু, হত্যার আশঙ্কা পরিবারের

নিজস্ব প্রতিনিধিঃ / ১১৬ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় নমিতা রানী (৮০) নামে এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নমিতা রানী ওই গ্রামের রাধে শ্যামের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, রাতে নিজ ঘরের খাটে ঘুমিয়ে ছিলেন নমিতা রানী। পরে বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন রাধে শ্যাম। কোনো সাড়া না পেয়ে খাটের কাছে গিয়ে মুখের ওপর থাকা কাঁথা সরিয়ে দেখেন, তিনি মৃত অবস্থায় পড়ে আছেন।

এ সময় খাটের পাশে নিহতের হাতের শাখা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া তার গলায় ক্ষতের চিহ্ন রয়েছে বলেও পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ ও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/