• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: এস. এম. ফয়সল এমপি

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ১০৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় বাজেটেও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতের অগ্রগতির জন্য বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ অন্তর্ভুক্ত থাকবে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেশের সম্পদ লুটপাটের মাধ্যমে রাষ্ট্রীয় ভান্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কঠিন পরিস্থিতির মধ্যেও বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। অহেতুক সমালোচনা না করে দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকার দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহেদ বিন কাশেমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, ওসি মো. সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।
তিনি আরো বলেন, ‘আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের সেবা করতে পারলেই আমি শান্তি পাই। আমার দরজা সব সময় সাধারণ মানুষের জন্য খোলা। আমার কাছে আসতে কোনো তদবির বা মাধ্যমের প্রয়োজন হবে না। সব এলাকার উন্নয়ন করা হবে। সরকারি বরাদ্দ আমি নিজে ভোগ করি না, বরং স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনগণের মাঝে বণ্টন করি।’
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২২৮ জন কৃষক ও গরিব-অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা ও বিভিন্ন ধরনের সরকারি অনুদান বিতরণ করা হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/