• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরল থানাকে পিকআপ গাড়ি প্রদান, মাদকবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান পিনাক এমপি

মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, শুধুমাত্র পুলিশ প্রশাসনের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদক প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে এবং প্রত্যেক পাড়া-মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।

মঙ্গলবার (২৬ মে) বিকেলে দিনাজপুরের বিরল থানা প্রাঙ্গণে উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সৌজন্যে বিরল থানার জন্য একটি পিকআপ গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “কমিটি গঠন করে কেউ আইন নিজের হাতে তুলে নেবে না। কোথাও মাদকের খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিতে হবে। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে কাজ করলে অচিরেই মাদক প্রতিরোধ সম্ভব হবে। আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে, কারণ তারাই আগামী দিনের ভবিষ্যৎ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল এমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জেদান আল মুসা এবং মোঃ রেজাউল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম, ওসি (তদন্ত) আনিছুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমান এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিরল থানার জন্য প্রদানকৃত পিকআপ গাড়ির চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরে মুনাজাত অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/