• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কেদারপুর বাজারের ফল ব্যবসায়ী শহিদুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া

রেজাউল করিম : / ৭৩ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

মো: রেজাউল করিম: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা উপজেলার মোকনা ইউনিয়নের গুহুলী গ্রামের বাসিন্দা ও কেদারপুর বাজারের সুপরিচিত ফল ব্যবসায়ী শহিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ব্যবসায়ী মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে সৃষ্টি হয়েছে হৃদয়বিদারক পরিবেশ।
জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে তিনি ব্যাংকে টাকা তোলার উদ্দেশ্যে যান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোক করেন তিনি। পরে আশেপাশের লোকজন ও স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই আকস্মিক মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না।
মরহুম শহিদুল ইসলাম ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী ও ভালো মনের একজন মানুষ। দীর্ঘদিন ধরে তিনি কেদারপুর বাজারে সততা, নিষ্ঠা ও মানুষের ভালোবাসা নিয়ে ফলের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। মানুষের সঙ্গে তাঁর ব্যবহার ছিল অমায়িক ও আন্তরিক। বিপদে-আপদে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়াতেন। তাই তাঁর মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, পুরো এলাকাবাসী হারিয়েছে একজন মানবিক ও হৃদয়বান মানুষকে।
তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের মাতম নেমে আসে। বাজারের সহকর্মী ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই তাঁর স্মৃতিচারণ করে চোখের পানি ফেলছেন। অনেকেই বলছেন, “এমন ভালো মানুষ খুব কমই দেখা যায়।”
স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
“ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা মরহুম শহিদুল ইসলামকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। তাঁর কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/