• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কালের কণ্ঠের সেরা রিপোর্টার নির্বাচিত হওয়ায় রবিউল আলম ফরাজীর সম্মানে নান্দাইলে সংবর্ধনা ও ফল উৎসব অনুষ্ঠিত

মোশারফ হোসেন রিয়াদ / ৬১ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

দৈনিক কালের কণ্ঠের সেরা রিপোর্টার নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও মরহুম আব্দুল জলিল শিা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা মোঃ রবিউল আলম ফরাজীর সম্মানে সংবর্ধনা ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মরহুম আব্দুল জলিল শিা ফাউন্ডেশনের আয়োজনে ফল উৎসবে সাংবাদিক, শিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথিরা রবিউল আলম ফরাজীর সাংবাদিকতায় বিশেষ অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে ঘাষপালা ফাজিল মাদ্রাসার অধ্য আবুল হাসান মো. এনামুল হকের সভাপতিত্বে ও আশরাফুজ্জামান রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নান্দাইল প্রেসকাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, সিনিয়র সাংবাদিক বাবু রমেশ কুমার পার্থ, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক রমিজ উদ্দিন, নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুল আমিন, জীবন, শফিউল আলম সহ প্রমুখ। বক্তারা বলেন, রবিউল আলম ফরাজী দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। কালের কণ্ঠের সেরা রিপোর্টার নির্বাচিত হওয়ায় নান্দাইলবাসী গর্বিত। অনুষ্ঠানের শেষে অতিথিদের মাঝে বিভিন্ন মৌসুমি ফল পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/