আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন এলাকায় মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে কিশোর ও যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদক সহজলভ্য হওয়ায় অল্প বয়সী কিশোররাও মাদকাসক্ত হয়ে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২৩ মে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের কোলা এবতেদায়ী মাদ্রাসার পেছনে কয়েকজন কিশোর মাদক সেবন করছে— এমন তথ্য পেয়ে স্থানীয় কিছু ব্যক্তি ও সাংবাদিকরা সেখানে উপস্থিত হন। পরে তাদের তল্লাশি করলে বেশ কিছু গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে থাকা কিশোরদের বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর হওয়ায় আইন অনুযায়ী তাদের পরিচয় ও চেহারা গোপন রাখা হয়েছে। তবে তাদের কাছে মাদকের উৎস সম্পর্কে জানতে চাইলে তারা জানায়, হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের সমসের এর ছেলে নিজাম নামের এক ব্যক্তি নিয়মিত তাদের কাছে মাদক সরবরাহ করে আসছে।
স্থানীয়দের অভিযোগ, এর আগেও ওই কিশোররা মাদকাসক্ত অবস্থায় মাদ্রাসা এলাকায় বিশৃঙ্খল আচরণ করেছে। এমনকি মাদ্রাসার পানির ট্যাংকিতেও মলত্যাগ করার মতো ঘটনাও ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার পরদিন সকালে কোলা গ্রামের মেম্বারসহ মাদকের বিরুদ্ধে কাজ করা স্থানীয় কয়েকজন ব্যক্তি— শামিম, শিমুল ও ইকবাল— সাংবাদিকদের সঙ্গে নিয়ে আমেরচারা বাজার এলাকায় অভিযুক্ত নিজামকে আটক করেন। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করলেও, আগের রাতের ভিডিও দেখানো হলে পরে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে স্থানীয়রা জানান। এসময় তিনি ভবিষ্যতে আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকবেন না বলে সবার কাছে ক্ষমা চান।
স্থানীয়রা জানান, পরে বিষয়টি জানিয়ে কাতলামারি পুলিশ ক্যাম্পে ফোন করা হলে দায়িত্বরত এস আই জাহাঙ্গীর ও এ এস আই ইকবাল ঘটনাস্থলে আসতে অপারগতা প্রকাশ করেন। তাদের ভাষ্য ছিল, ওসির নির্দেশ ছাড়া যাওয়া সম্ভব নয়। একই সঙ্গে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর প্রশ্ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ভূমিকা হলে সাধারণ মানুষ বিচার পাবে কোথায়?
পরবর্তীতে স্থানীয় মেম্বার, গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীর উপস্থিতিতে অভিযুক্ত নিজামকে তার চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এবং শপথ করানো হয়, এর পরবর্তী নিজাম আর মাদকের সাথে কোনো সম্পৃক্ততা থাকবেনা।
https://slotbet.online/