• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মঠবাড়িয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবককে কুপিয়ে হত্যা

মো. শামীম হোসাইনঃ / ১০৪ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

মো. শামীম হোসাইন: পিরোজপুরের মঠবাড়িয়ায় পৃথক স্থানে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার টিকিকাটা ইউনিয়ন ও ফুলঝুরি গ্রামে এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ধানীসাফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ফুলঝুরি গ্রামের মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫) এবং ৬ নম্বর টিকিকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজু হাওলাদার বাড়ির বাসিন্দা ও পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ফুলঝুরি গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মোহাম্মদ ইউসুফ শরীফকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ রয়েছে, একই এলাকার আলমগীর শরীফের ছেলে মো. আরাফাত শরিফ (৩০), তার স্ত্রী ফাতেমা আক্তার (২৪) এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জন ধারালো দা দিয়ে ইউসুফের গলা, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, টিকিকাটা ইউনিয়নের মাজু হাওলাদার বাড়িতে নিজ শোবার ঘর থেকে আব্দুল কাইয়ুমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় সাধনা ব্রিজ ও বড় ব্রিজ এলাকায় কাপড়ের ব্যবসা করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কাইয়ুমের স্ত্রী বাবার বাড়িতে থাকায় দুপুরে তিনি ঘরে একাই ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে কুঠাল দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায়। তবে এ হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
একই দিনে পৃথক দুটি নৃশংস হত্যাকাণ্ডের খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, ফুলঝুরি গ্রামের হত্যাকাণ্ডটি জমিজমা বিরোধের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অন্যদিকে টিকিকাটা ইউনিয়নের হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।
তিনি আরও জানান, দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে পৃথক মামলার প্রস্তুতি চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/