• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে ৪ হাজারের বেশি দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ১০৫ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেছে ঝিনাইদহ পৌরসভা। পৌরসভার উদ্যোগে ৪ হাজার ৬২৫ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সহ-সম্পাদক এম শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকার দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। মোট ৪৬ হাজার ৩২৫ কেজি চাল বিতরণ করা হয়েছে বলে জানায় পৌর কর্তৃপক্ষ।

বক্তারা বলেন, ঈদের আনন্দ শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

চাল নিতে আসা উপকারভোগীরা জানান, ঈদের আগে এ সহায়তা পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের সহায়তা তাদের জন্য স্বস্তি এনে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/