• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর নবনিযুক্ত উপাধ্যক্ষ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ২৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবনিযুক্ত উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসাইন মহোদয়ের যোগদান উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর শিক্ষক পরিষদ, বিভিন্ন ডিপার্টমেন্ট, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর প্রশাসন, অফিস, বিভিন্ন ইউনিট এবং ছাত্র সংসদ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়েছে।
২১ মে ২০২৬ রোজ বৃহস্পতিবার এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন, অধ্যক্ষ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর দিলারা আক্তার খান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রফেসর এ কে এম ওবায়দুল হক, বিভাগীয় প্রধান, গণিত বিভাগ। প্রফেসর মোঃ আবুল খায়ের ভূঞা, বিভাগীয় প্রধান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ। প্রফেসর মির্জা গালিব রুমি, বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ। প্রফেসর রাখাল গোপ, বিভাগীয় প্রধান হিসাববিজ্ঞান বিভাগ। জনাব নূর মোহাম্মদ, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ। জনাব মোহাম্মদ জহির উদ্দিন, বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ। জনাব হাবিবুর রহমান খান, বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ। জনাব তাসমিয়া সুলতানা, বিভাগীয় প্রধান, প্রাণিবিজ্ঞান বিভাগ। জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। জনাব মাহমুদুর রহমান ভূঞা, বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ। জনাব আব্দুর রহমান মোল্লা, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। জনাব আব্দুল খালেক, বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ। জনাব মোঃ নাছির উদ্দিন প্রমুখ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
দৈনিক বাংলার দূত পত্রিকায় সাক্ষাৎকারে নবনিযুক্ত উপাধ্যক্ষ মহোদয় বলেন ” আমি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর উচ্চ মাধ্যমিক এর ছাত্র ছিলাম। এটা আমার আবেগের জায়গায়, এই কলেজের ছাত্র ছিলাম তারপর এই কলেজে প্রভাষক হিসেবে যোগদান করি, এবং সহকারি অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অধ্যাপক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। আজকে থেকে আমি এই কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করলাম। আমি এই কলেজকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই। এই কলেজ এর বহু সুনাম আছে। আমি এই কলেজের সুনাম আরো বৃদ্ধি করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাহ আল্লাহ।”
নবনিযুক্ত উপাধ্যক্ষ মহোদয়কে পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর শিক্ষক, শিক্ষার্থীরা আনন্দিত। তারা মনে করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয় মিলিতভাবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর সম্মান ও মর্যাদা আরো বৃদ্ধি করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/