• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে আউটরিচ কর্মশালা অনুষ্ঠিত

মুসলিম হক, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর)।। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক বিরলে দিনব্যাপী আউটরিচ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
কর্মশালায় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাজুল ইসলাম, ওসি (তদন্ত) মোঃ আনিছুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর উপজেলা সমন্বয়কারী আয়েশা খাতুন।
কর্মশালায় রেজিস্ট্রেশন এর পর স্বাগত বক্তব্য ও পরিচয় পর্ব, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন (গ্রাম আদালতের কার্যক্রম, প্রচার বিষয়ক (আউটরিচ) কর্মকাণ্ড, স্থানীয় সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা ইত্যাদি) -গ্রাম আদালতের টিভিসি, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব, অংশগ্রহণকারীদের দলীয় কাজ, দলীয় কাজের উপস্থাপন এবং এর উপর প্রশ্নোত্তর পর্ব (উন্মুক্ত আলোচনা), সহায়তায় সক্ষম প্রতিষ্ঠানসমূহ ও (তাদের) সংশ্লিষ্ট প্রচার বিষয়ক (আউটরিচ) পরিকল্পনার আউটলাইন, কর্মশালা ও গ্রাম আদালত বিষয়ে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সংক্ষিপ্ত বক্তব্য, সভার উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল, অংশগ্রহণকারীদের কর্মশালার সঙ্গে সংযুক্ত করা, গ্রাম আদালতের চলমান কার্যক্রম এবং প্রচার বিষয়ক (আউটরিচ) পরিকল্পনা সম্পর্কে অবহিতকরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/