• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ফ্যামিলি কার্ডের নামে এনআইডি ও ছবি সংগ্রহের অভিযোগ, আতঙ্কে নারীরা

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৯২ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের পশ্চিম লক্ষীপুর গ্রামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিভিন্ন নারীর কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি ও ছবি সংগ্রহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী নারীরা জানান, পশ্চিম লক্ষীপুর এলাকার সবুজ মিয়া ও তার স্ত্রী সুমাইয়া খানম বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলেন। এ সময় অনেকেই তাদের কাছে এনআইডি কার্ডের ফটোকপি ও ছবি জমা দিয়েছেন। আবার কেউ কেউ পরবর্তীতে দেওয়ার কথা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী বলেন, আমরা শুনেছি সরকারিভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই বিশ্বাস থেকেই কাগজপত্র দিয়েছি। পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সবুজ মিয়া বলেন, আমি নিজে মাঠে যাইনি, আমার স্ত্রী গেছে। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।

এদিকে তার স্ত্রী সুমাইয়া খানম দাবি করেন, তারা একটি ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করছেন। তিনি বলেন, আমরা ব্যাংকের সদস্য সংগ্রহের কাজ করছি। মূলত অ্যাকাউন্ট খোলার প্রয়োজনেই বাড়ি বাড়ি যাওয়া হয়েছে। আমি বলেছি, ঈদের পর ফ্যামিলি কার্ড চালু হতে পারে, তখন অ্যাকাউন্ট প্রয়োজন হতে পারে। তবে আমি সরাসরি কাউকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলিনি।

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তারেক হাসান বলেন, ফ্যামিলি কার্ড ঝিনাইদহে এখনো চালু হয়নি। কেউ যদি এমন আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কাগজপত্র সংগ্রহ করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি কোনো ঘোষণা ছাড়া ব্যক্তিগত তথ্য সংগ্রহের ঘটনায় সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/