• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরল ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ১০১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

উপজেলার ০৫নং বিরল ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেনের সম্মতিক্রমে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা জামান ২০২৬-২৭ অর্থ বছরে বিরল ইউনিয়ন পরিষদের জন্য ২ কোটি ২৩ লাখ ৮৭ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণায় আয়ের উৎসগুলো জনসম্মুখে উপস্থাপন করে বলেন, বিরল ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন গঠনের জন্য ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দ্রুতই বিরল ইউনিয়ন ডিজিটাল ইউনিয়নে রূপান্তরিত হবে।

এ বছরের বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ২৩ লাখ ৮৭ হাজার টাকার মধ্যে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ২০ লাখ ৩৫ হাজার টাকা। রাজস্ব আয় থেকে উদ্ধৃত্ত থাকে ৩ লাখ ৫২ হাজার টাকা।

উন্মুক্ত বাজেট ঘোষণায় হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর তাপস দত্ত, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জেড.আই জহির, ওয়ার্ড সদস্য রাফিজুল ইসলাম জুয়েল, মতিউর রহমান, আব্দুর রউফ, শাহিনুর ইসলাম, সালমা খাতুন’সহ অত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/