• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ছোনগাছায় রাস্তা এইচবিবি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সেলিম রেজা

মো: ইয়াছিন আলী / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মোঃ ইয়াছিন আলী , সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে রাস্তা এইচবিবি করণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১১টায় ছোনগাছা ইউনিয়নের পার পাঁচিল হেলালের বাড়ি হতে ভাটপিয়াড়ী মসজিদ পর্যন্ত এবং লিংক কাশেমের বাড়ি হতে মান্নানের বাড়ি পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা মোঃ সেলিম রেজা।
এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মামুন খান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শামসুল আলম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জহুরুল ইসলাম দুলাল, ছোনগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমির হোসেন, সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন কিরন, ছোনগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু দাউদ, ছোনগাছা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসানসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার জনগণের ভোগান্তির অন্যতম কারণ ছিল রাস্তাগুলোর বেহাল অবস্থা। এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের চলাচল সহজ হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য মোঃ সেলিম রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/