গত ০৮/০৫/২০২৬ তারিখে “বিএনপির নাম জড়িয়ে জুলাই যোদ্ধাকে হয়রানির অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি আমাদের প্রতিষ্ঠানের একজন সাবেক প্রতিনিধির মাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্যের ভিত্তিতে প্রেরিত হয়েছিল, যিনি বর্তমানে “দৈনিক বাংলার দূত” এর সাথে কোনোভাবে সম্পৃক্ত নন এবং তার কাছে প্রতিষ্ঠানের কোনো বৈধ পরিচয়পত্রও নেই। পূর্বের সম্পৃক্ততার কারণে তিনি অফিসিয়াল যোগাযোগ গ্রুপে যুক্ত থেকে সংবাদটি প্রকাশের জন্য পাঠান। পরবর্তীতে যথাযথ যাচাই-বাছাইয়ে অনিচ্ছাকৃত ত্রুটির কারণে সংবাদটি প্রকাশিত হয়। বিষয়টি অবগত হওয়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ তাৎক্ষণিক তদন্ত শুরু করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, কারও মানহানি বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা আমাদের নীতির পরিপন্থী। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
https://slotbet.online/