• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কুমড়াবাড়িয়ায় বন্ধকীয় জমির পটলগাছ কেটে নষ্টের অভিযোগ বিজিবি সদস্যের বিরুদ্ধে

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১০৪ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ সদর উপজেলার ৫নং কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামে বন্ধকীয় জমির পটলগাছ কেটে নষ্ট করা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আলমগীর হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, ধোপাবিলা গ্রামের মৃত হযরত আলীর ছেলে আলমগীর হোসেন প্রায় এক বছর আগে একই গ্রামের আবু বকর ও মোতালেব হোসেনের কাছ থেকে ২৩ শতক জমি ২ লাখ টাকার বিনিময়ে বন্ধক নেন। এরপর থেকে তিনি ওই জমিতে চাষাবাদ করে আসছিলেন। বর্তমানে জমিতে পটল চাষ করা হয়েছিল এবং গাছে পটল ধরেছিল।

ভুক্তভোগীর অভিযোগ, গত ৮ মে ২০২৬ তারিখে মোতালেবের ছেলে ইকরামুল ইসলাম কক্সবাজারে বিজিবির চাকরি থেকে ছুটিতে বাড়িতে আসেন। পরদিন ৯ মে দুপুর আনুমানিক ১টার দিকে ইকরামুল ইসলাম ও তার স্ত্রী ধারালো রাম দা নিয়ে জমিতে গিয়ে কাউকে কিছু না জানিয়ে পটলগাছ কেটে নষ্ট করে দেন। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

আলমগীর হোসেন আরও অভিযোগ করেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে বন্ধকীয় টাকা ফেরত দেওয়া হবে না এবং জমি ছেড়ে দিতে হবে বলে হুমকি দেন।

এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জমি না ছাড়লে তাকে খুন করে ফেলার হুমকি দিয়ে চলে যান।
তিনি বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মারমুখী আচরণ করে আসছেন। ফলে তিনি বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি আইনগত সহায়তা ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

তবে ঘটনার সত্যতা নিশ্চিত করতে একরামুলের পিতা মোতালেব বলেন, হ্যাঁ এই গাছ আমার ছেলেই কেটেছে এবং রাম দা দিয়ে এদেরকে মারার হুমকিও দিয়েছেন, ফলে আমরা কইভাই মিলে তাকে হালকা ভাবে মারধরও করেছি।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/