• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে প্রতিপক্ষের হামলায় আহত-৪, থানায় এজাহার দায়ের

মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ১১৯ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

‎বিরলে ঝড়ে পড়ে যাওয়া গাছ নিয়ে দ্বন্দে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলার ৭নং বিজোড়া ইউনিয়নের যুগিহারী গ্রামে ‎‎বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মৃত. রইচ উদ্দীন এর ছেলে মোঃ আনিছুর রহমান বাদী হয়ে বিরল থানায় একটি এজাহার দায়ের করেছেন।
‎‎আনিছুর রহমান এজাহারে বলেন, যুগিগারী গ্রামের -মৃত আশরাফ আলী ছেলে আশরাফুল ইসলাম উজ্জ্বল (৪৭) একজন চাঁদাবাজী, সন্ত্রাসী ও ত্রাস এবং জনমনে ভীতির সঞ্চার সৃষ্টিকারী প্রকৃতির লোক। সে আমার ও আমার পরিবার পরিজনের নিকট অন্যায়ভাবে চাঁদা দাবী, নাশকতা, হামলাজনক কর্মে লিপ্ত হয়ে আমাদেরকে হয়রানীর মধ্য দিয়ে অবৈধভাবে কিছু দিন পূর্ব হতে উপরোক্ত আমার ও আমার পরিবার পরিজনের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। আমি ও আমার পরিবার পরিজন তাকে টাকা দিতে রাজী না হলে আশরাফুল ইসলাম উজ্জ্বল এর ভাই মোঃ জিয়াউর রহমান জুয়েল (৪৮), মোঃ জিয়াউর রহমান জুয়েল এর ছেলে মোঃ তুষার (২৬), মোঃ তুহিন (২৪) এবং -মৃত আশরাফ আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম কাজল (৪০) আমাদের শান্তিপূর্ণ ভাবে বসবাসে বিঘ্ন সৃষ্টি করেছে এবং তাদের দাবীকৃত টাকা না দিলে তারা আমাদেরকে এলাকায় বসবাস করতে দিবেনা বলে হুমকী ধামকী প্রদান করে। আমি তাদের দাবীকৃত এক লক্ষ টাকা চাঁদা দিতে রাজী না হলে সে চাঁদা আদায়ের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনায় লিপ্ত হয়। এরই একপর্যায়ে গত ০৬ মে ২০২৬ তারিখ বিকালে প্রাকৃতিক দূর্যোগে আমাদের বসত বাড়ীর পূর্ব পার্শ্বের আমাদের জমিতে থাকা আম ও ইউক্যালিপ্টাস গাছ ভেঙ্গে আমাদের জমির ভিতর পড়ে। পরবর্তীতে গত ০৭ মে ২০২৬ তারিখ বিকালে আমি ও আমাদের নিয়োজিত শ্রমিক জমি থেকে গাছ সরাতে গেলে আশরাফুল ইসলাম উজ্জ্বল আমাদের বর্ণিত জমিতে অনধিকার প্রবেশ করে পূণরায় চাঁদা দাবী করে চাঁদা স্বরুপ টাকা দিতে রাজী না হলে সে আমাকে ও আমার স্ত্রী-কন্যাকে সহ আমার পরিবারের লোকজনদের রাস্তা ঘাটে আটক করে টাকা আদায় করে ছাড়বে ও আমাদের মারপিট করবে বলে হুমকী দিয়ে চলে যায়। এই ঘটনার পর তারা পরস্পর যোগসাজস করে আমাদেরকে মারপিট করে দাবীকৃত চাঁদার টাকা আদায়ের পরিকল্পনা করে। অতঃপর একই তারিখ ০৭ মে বিকাল আনুমানিক ০৫ টায় আমার স্ত্রী মোছাঃ লিপি বেগম (৪৫) ও মেয়ে মৃদুলা (২০) সহ যুগিহারী গ্রামে জনৈক হায়দারের দোকানে কেনাকাটা করতে গেলে পূর্বপরিকল্পিত ভাবে উক্ত হামলা করে এবং ০৮ আনা ওজনের সোনার একটি চেইন অসৎ উদ্দেশ্যে টান দিয়ে ছিড়ে চুরি করে নেয়। যার মুল্য আনুমানিক এক লক্টাষ টাকা। মোঃ তুহিন অসৎ উদ্দেশ্যে আমার মেয়ের পরিহিত জামা কাপড় ধরে টানাটানি করে শ্লীলতাহানী করে। তখন আমার স্ত্রী আমার মেয়েকে রক্ষার চেষ্টা করলে তাকেও হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম করে। আশরাফুল ইসলাম উজ্জ্বল অসৎ উদ্দেশ্যে আমার স্ত্রীর ও কন্যার ডাকচিৎকার শুনে আমি ও আমার চাচা মোঃ মোস্তাকুল ইসলাম (৬৫), চাচাতো ভাই মোঃ রিয়াদ হোসেন (২৫) দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে আআমাদেরকে হত্যার উদ্রদেশ্যে গুরুতর মারপিট করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
আনিছুর রহমান আরও বলেন, আমি ও আমার পরিবার পরিজন কঠিন পরিস্থিতি, চরম হতাশার মধ্যে জীবন যাপন করছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি সংশ্লিষ্টদের দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আকুল আবেদন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/