• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহের মহেশপুরে পৃথক দুই ঘটনায় শিশু নির্যাতন ও গৃহবধূর ধর্ষনচেষ্টার অভিযোগে আটক ২

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১৫৪ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতনের অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। এ দুই ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকেই আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৯ মে) ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দুটি দায়ের করা হয়।
মহেশপুর উপজেলার শ্যামকুড় (চেচোগাড়ীপাড়া) গ্রামে দুই শিশুকে দোকানে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত আব্দুল মান্নান পেশায় বাইসাইকেল মেকার। পাশাপাশি তিনি বাড়ির সামনে একটি মুদি দোকান পরিচালনা করতেন। গত ৮ মে দুপুরে স্থানীয় কয়েক শিশু খেলাধুলা করতে গেলে তিনি চকলেট, চিপস, কোমল পানীয় ও লিচুর প্রলোভন দেখিয়ে তাদের দোকানের ভেতরে ডেকে নেন।

অভিযোগে বলা হয়, এক পর্যায়ে দোকানের ঝাঁপ বন্ধ করে দুই শিশুর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন তিনি। পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরদিন সকালে শিশুরা পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বললে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে। পরে খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসা শেষে হেফাজতে নেয়।

অন্যদিকে, মহেশপুর উপজেলার খালিশপুর এলাকায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬৪) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি পূর্ব পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগীর বাসায় যাতায়াত করতেন। গত ৫ মে সকালে গৃহবধূর স্বামী কৃষিকাজে এবং সন্তানরা স্কুলে গেলে তিনি বাসায় একা ছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি বাসায় গিয়ে পানি খাওয়ার কথা বলে ঘরে প্রবেশ করেন।

অভিযোগ অনুযায়ী, গৃহবধূ ফ্রিজ থেকে পানি আনতে গেলে অভিযুক্ত তাকে পেছন থেকে জাপটে ধরে খাটের ওপর ফেলে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগীর ডাকচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি ঘটনাটি ধামাচাপা দিতে দুই লাখ টাকার একটি চেক দিয়ে মীমাংসার চেষ্টা করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করা হয়।
মহেশপুর থানার পুলিশ জানিয়েছে, দুইটি মামলাই গ্রহণ করা হয়েছে এবং আটক দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/