• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কুলীন সাংবাদিক নয়, তৃণমূলের কথা শুনুন: সমাবেশে দাবি!

শাহাদাত কামাল শাকিল / ১২৪ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে ঢাকায় সাংবাদিকদের দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এর সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সাংবাদিকদের অধিকার ও প্রাপ্য কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। স্বাধীনতার ৫৫ বছরেও সাংবাদিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বরং বিভিন্ন সরকার সাংবাদিকদের প্রতিপক্ষ হিসেবে দেখেছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের দীর্ঘদিন ধরে কথার ফুলঝুরি ও ‘জাতির বিবেক’ উপাধি দিয়ে বঞ্চিত রাখা হয়েছে। তবে এখন সাংবাদিক সমাজ জেগে উঠেছে, তাদের দাবি আর উপেক্ষা করা যাবে না। সরকারকে সাংবাদিকদের প্রকৃত সমস্যা ও দাবি শুনতে হবে এবং সে অনুযায়ী দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে নেতৃবৃন্দ জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা তৈরি, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
তারা বলেন, গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে এবং অকার্যকর প্রেস কাউন্সিলকে যুগোপযোগী করতে নতুন আইন প্রণয়ন প্রয়োজন। একই সঙ্গে তথ্য কমিশনের মাধ্যমে মিডিয়া ও সাংবাদিক সংগঠনগুলোকে নিবন্ধন ও নিয়ন্ত্রণের আওতায় আনার দাবিও জানান বক্তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, ফ্যাক্ট ফাইন্ডিং ছাড়া গুজব পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তথ্যমন্ত্রী সাংবাদিকদের তালিকা ও নিয়োগ নীতিমালা প্রণয়নের যে উদ্যোগের কথা বলেছেন, তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের সদস্য সচিব ও এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধর, আরজেএফের চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব সুজন মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার সভাপতি আবু বকর সিদ্দিক, সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মিজানুর রহমান মোল্লা, বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান বীথি মোস্তফা, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি আবুল হোসেন এবং জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন।
এছাড়াও সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজিসহ বিভিন্ন জেলার সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি শোভাযাত্রা রমনা পার্ক গিয়ে শেষ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/