• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে ৩৩ ও ১১ কেভি লাইনের ২০টি খুটি হেলে পানিতে

মুসলিম হক,বিরল (দিনাজপুর) / ২৬১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

উপজেলার বানিয়া পাড়া রেলগেট থেকে ভবানীপুর পর্যন্ত ঝড়ের তাণ্ডবে পল্লী বিদ্যুতের ২০ টি খুঁটি উপড়ে গেছে। ফলে বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টানা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন প্রায় হাজারো গ্রাহক।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ১১টা উপজেলার উত্তর-দখিন দিক থেকে ঝড় শুরু হয়। সঙ্গে ছিল বৃষ্টি। ঝড়ের তীব্রতায় বিভিন্ন স্থানে ঘরবাড়ির পাশাপাশি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, খুঁটিগুলো ভেঙে পড়ায় বরুড়া উপজেলার অধিকাংশ এলাকা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। এ ছাড়া উপজেলার ভিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটির ওপর গাছ পড়ে খুঁটি ভেঙে পড়েছে।পাশাপাশি ১১ কেভি লাইন বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো সংযোগ চেক করে লাইন চালু করা হবে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

স্থানীয় বাসিন্দা হাসিবুল ইসলাম জানান, সকাল থেকে এলাকায় বিদ্যুৎ নেই। কয়েকটি খুঁটি উপড়ে পড়ায় সম্ভবত মোবাইল টাওয়ারগুলোর নেটওয়ার্কিংয়ে ও সমস্যা হচ্ছে। তাই এই এলাকাগুলোর বেশিরভাগ মানুষের মোবাইলও বন্ধ হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/