• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবা ৬০হাজার টাকাসহ আটক -২

নিজস্ব প্রতিবেদকঃ / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাক্সফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকাসহ দুই জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের নেতৃত্বে উপজেলা টাক্সফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে দড়িমিয়ান আলীর ছেলে বেল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বেল্লালের সয়ন ঘর থেকে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়। এ সময় বেল্লাল হোসেনের সহযোগী জেলার রানিশংকৈল উপজেলার পৌর শহরের কুণ্ডুপাড়া গ্রামের প্রদীপ কুমার দত্তের ছেলে টিংকু দত্তকে আটক করা হয়।ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক শাকিলা রহমান জানান পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার-এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযান কালে জব্দকৃত আলামতসহ দুইজনকে আটক করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/