নান্দাইলে আজ (রোববার ৩মে) পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি পালন করেন।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।
দিবসটি উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইল শাখার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রেস ক্লাব নান্দাইল শাখার সভাপতি আঃ হান্নান আল আজাদের সভাপতিত্বে, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস ক্লাবের নান্দাইল শাখার সাধারণ সম্পাদক মোঃ হৃদয় হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মোড়ল, নান্দাইল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফরিদ মিয়া,নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আসিক,
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উক্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহ মোহাম্মদ ফয়সল, বক্তব্য রাখেন দৈনিক জনতার খবর পত্রিকার সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, বক্তব্য রাখেন সাংবাদিক শাহজাহান মিয়া ও দৈনিক প্রতিচ্ছবি পত্রিকার সাংবাদিক রাসেল মিয়া।
বক্তারা বলেন, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে এবং রাষ্ট্র ও সমাজে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও জনস্বার্থমূলক সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে আঃ হান্নান আল আজাদ বলেন, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি নান্দাইল উপজেলার ত্যাগী সিনিয়র ণ ২৫% তথ্য সম্মানি চাই ও চতুর্থ স্তম্ভের বাস্তবায়ন চাই।
https://slotbet.online/