১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিরলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে বিরল কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিরল উপজেলা শাখা ও পৌর শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিরল উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজলা শাখার সভাপতি একরামুল হক চুন্নু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপি’র সিনিয়র সহসভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, শ্রম বিষয়ক সম্পাদক হামিদুর রহমান প্রমূখ।অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আব্দুল বাকি, রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ ইসলাম, সাদেক আলী, উপদেষ্টা সহকারী অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, পৌর শ্রমিকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
https://slotbet.online/