• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে ডিবির বিশেষ অভিযানে পুলিশের সরঞ্জাম ও ওয়াকিটকিসহ ৫ ভুয়া পুলিশ গ্রেফতার; উদ্ধার ১৫০ পিস ইয়াবা

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১৩৪ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে পুলিশের পোশাক ও ওয়াকিটকি ব্যবহার করে প্রতারণা এবং মাদক ব্যবসার সাথে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন পুলিশি সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজালের নির্দেশনায় জেলাকে অপরাধমুক্ত করার লক্ষ্যে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল শৈলকুপা থানার চন্ডিপুর গ্রামের গোলাপ মোল্যার বাড়িতে অভিযান চালায়।

অভিযানে অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলমের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ রাকিবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অংশ নেয়। এসময় পুলিশ পরিচয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও মাদক ব্যবসার সাথে জড়িত পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মোঃ রিয়াজ বিশ্বাস (২৭), পিতা- মোঃ আমিনুল ইসলাম, সাং- লক্ষনদিয়া বিশ্বাসপাড়ার আমিনুল ইসলামের ছেলে রিয়াজ বিশ্বাস, তরফ উমেদপুর; মোঃ রুবেল হোসেন মোল্লা (৩২), পিতা- মোঃ ডাবলু মোল্লা, সাং- বারুইপাড়া; মোঃ আশিক জোয়াদ্দার (২৪), পিতা- মৃত আল্লেক জোয়াদ্দার, সাং- দুধস্বর কাঠালবাগান; মোছাঃ তাসমিম খাতুন (২১), পিতা- মোঃ বাবু মন্ডল, সাং- গাছ কুলচারা; মোছাঃ জান্নাতুল ফেরদৌস (২০), পিতা- মোঃ জামিরুল ইসলাম, সাং- সোন্দাহ। সকলেই শৈলকুপা উপজেলার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে নেভি ব্লু রঙের ‘POLICE’ লেখা রেইনকোট, পুলিশের ডিপ সাইন ও র‍্যাংক বেজসহ একাধিক শার্ট, পুলিশের প্যান্ট, মনোগ্রামযুক্ত চামড়ার বেল্ট, নেভি ব্লু ফ্লিড ক্যাপ, ‘BAOFENG’ ব্র্যান্ডের দুটি ওয়াকিটকি সেট ও চার্জার উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের হেফাজত থেকে ১৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক ও ওয়াকিটকি ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় এবং ছদ্মবেশে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শৈলকুপা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/