• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আজিজুল বহিষ্কার, দায়িত্ব পেলেন বাবুল

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপিতে সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুলকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার স্থলাভিষিক্ত হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহমান বাবুলকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বুধবার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আজিজুলের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, আজিজুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের পেছনে সাম্প্রতিক এক ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে। গত ৭ এপ্রিল ময়মনসিংহ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনি। এ সময় উপজেলার কলতাপাড়া এলাকায় অবস্থিত আজিজুলের মালিকানাধীন ‘সোয়াদ ফিলিং স্টেশন’-এ অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, চলমান জ্বালানি সংকটের মধ্যে স্টেশনটির তেল মজুদ ও সরবরাহের হিসাবের মধ্যে বড় ধরনের অসঙ্গতি রয়েছে। সরকারি হিসাব অনুযায়ী সরবরাহ ছিল প্রায় ৫৮ হাজার ৫০০ লিটার, কিন্তু স্টেশন ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত মাত্র ৯ হাজার লিটার পেট্রোল গ্রহণের কথা স্বীকার করেন। ফলে প্রায় ৫০ হাজার লিটার তেলের গরমিল ধরা পড়ে, যা অনিয়ম, অবৈধ মজুদ বা বাণিজ্যের আশঙ্কা তৈরি করেছে।
পরে ঘটনাস্থলেই বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয় এবং স্টেশনের ম্যানেজার রিফাত (৩০)কে গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ, দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েই এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/