• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুই টাকায় হাসি কর্মসূচি: এতিম শিশুদের মুখে ভালোবাসার হাসি

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— / ২৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের “দুই টাকায় হাসি” কর্মসূচির ২৮তম আয়োজন। ঝিনাইদহের পোড়াহাটিতে অবস্থিত চুয়াডাঙ্গা দারুল কুরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় আয়োজিত এই উদ্যোগে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত ও এতিম শিশুর জন্য পরিবেশন করা হয় পুষ্টিকর দুপুরের খাবার—গোশত, ডাল ও ভাত। একবেলা খাবার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে তৃপ্তি, আনন্দ ও স্বস্তির হাসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক রিয়াদ হোসেন, নাসিম শাহরিয়ার তানমনসহ অন্যান্য দায়িত্বশীল সদস্যরা। তারা পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য হাফেজ আব্দুল্লাহ আল মাসুদ ও মোঃ মেহরাব হাসান। আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা ও মানব কল্যাণ সংঘের সভাপতি মোঃ সজিব হোসেন, মোঃ রুবায়েত হোসেন, মোঃ আকাশ আহমেদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের উপস্থিতি ও সহযোগিতায় আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, এই মহৎ উদ্যোগ সফল করতে যারা শ্রম, সময়, অর্থ ও মূল্যবান পরামর্শ দিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি জানানো হচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা। আয়োজকরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

“দুই টাকায় হাসি” শুধুমাত্র একটি কর্মসূচি নয়, এটি ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার এক অনন্য প্রতীক হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/