• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ: মাধবপুরে এমপি ফয়সল

মোঃ নজরুল ইসলাম খান / ১৪৪ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, খেলাধুলা একটি জাতির গর্ব ও অহংকার। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি দেশের পরিচয় ও মর্যাদা তুলে ধরার অন্যতম শক্তিশালী উপায়। খেলাধুলার মাধ্যমে একটি দেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করতে পারে।

সোমবার বিকেলে মাধবপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ আজ বিভিন্ন খেলাধুলায় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছে, যা আমাদের জন্য গবের বিষয়।

এমপি ফয়সল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্রীড়া উন্নয়ন ও যুবসমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন, যা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের উন্নয়ন ও তরুণ সমাজের অগ্রগতিতে নিরলসভাবে কাজ করেছেন।

তিনি শিশুদের উদ্দেশে বলেন, “আজকের এই ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই একদিন দেশ পরিচালনা করবে এবং নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহান বলেন, খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এটি শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মানসিক বিকাশ ঘটায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং শৃঙ্খলা ও সময়নিষ্ঠা শেখায়। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোররা দলগতভাবে কাজ করা, নেতৃত্ব দেওয়া, জয়-পরাজয় মেনে নেওয়া এবং ধৈর্য ও সহনশীলতা অর্জন করে।

তিনি আরও জানান, খেলাধুলার উন্নয়নে মাঠ সংরক্ষণ, ক্রীড়া সামগ্রী সরবরাহ বৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং স্কুলভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। এই অঞ্চল থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি করাই তাদের লক্ষ্য।

খেলায় বালক বিভাগে আহমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে মৌজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয় জোয়ালভাঙ্গা দলকে হারিয়ে শিরোপা অর্জন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/