• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্রের ওপর হামলা, গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১৩৪ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে এক কলেজ ছাত্রের ওপর নৃশংস হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগী মোঃ রাশেদ (১৯) ভাটই বাজার সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। তার পিতা মোঃ আমিরুল ইসলাম শৈলকূপা থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে কলেজ মাঠে কয়েকজন যুবক ছাত্রীদের উত্যক্ত করছিল। এ সময় রাশেদ তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

পরদিন ১৫ এপ্রিল বিকেলে ঝিনাইদহ পুলিশ লাইনে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন রাশেদ। বিকেল সাড়ে পাঁচটার দিকে হামদহ এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে মোটরসাইকেলে করে আসা একদল সন্ত্রাসী তাকে ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, কাঁধ ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়েও আহত করা হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাশেদকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন।

এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ভাটই বাজার সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

শিক্ষার্থীরা জানান, দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/