• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

আটোয়ারীতে বজ্রপাতে নিহত১ -আহত ২

নিজস্ব প্রতিনিধিঃ / ২৪ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে স্যারওয়ার্দী (২১) নামের এক চা-শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন চা-শ্রমিক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত স্যারওয়ার্দী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের আব্দুস সামাদের ছেলে। আহতরা হলেন একই এলাকার মোস্তফা (৪৫) এবং জাহেরুল ইসলাম (৪৩)। তারা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখ্য, রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের এক চা-বাগানে পাতা কাটার সময় ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে৷
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ছয়টার দিকে স্যারওয়ার্দী ও আহতরা সহ আরো কয়েকজন চা-পাতা কাটতে গ্রামের পার্শ্ববর্তী এক চা-বাগানে যায়। চা-পাতা কাটার সময় হঠাৎ আকাশে ঘন কালো মেঘ জমতে থাকে। পরে হাল্কা বৃষ্টির সাথে বজ্রপাতের কঠিন শব্দ শুরু হয়। কাজ করার একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই স্যারওয়ার্দী সহ আরো দুই চা-শ্রমিক সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। পরে অন্যান্য চা-শ্রমিকরা তাদেরকে দ্রুত উদ্ধার করে বাসায় নিয়ে আসার পথিমধ্যেই স্যারওয়ার্দী মারা যায়। অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে আহাজারি। স্বজনরা জানান, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/