• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই বন্ধুর মৃত্যু ঝিনাইদহে

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ( ২১ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আরিফ হোসেন (১৭) এবং একই গ্রামের শিপন আহমেদের ছেলে সোহান আহমেদ (১৭)। তারা দুজন বন্ধু ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় আরিফ ও সোহান মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে বাড়িতে ফিরছিলেন। পথে পাঁচমাইল এলাকায় পৌঁছালে দ্রুতগামী মোটরসাইকেলটি একটি মাহিন্দ্রা (তিন চাকার গাড়ি) সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ দুটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহানুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মাহিন্দ্রা সঙ্গে ধাক্কা লাগে এবং পরে ট্রাকের নিচে চলে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে একই গ্রামের দুই তরুণের অকাল মৃত্যুতে বিজয়পুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/