ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের চুয়াডাঙ্গা দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসায় কুরআনের হাফেজ ও ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঈশার নামাজের পর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ, মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলি আহমাদ, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব (সচিব মহোদয়ের একান্ত সচিব) মো. রাহাত মান্নান এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল আলীম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার মুহতামিম মুফতি নাজমুল ইসলাম।
এসময় বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বক্তারা কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং ইয়াতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ৯নং পোড়াহাটি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি নাজীমুদ্দিন।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কুরআন শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মাদ্রাসার সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
https://slotbet.online/