• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিত্যক্ত ইটভাটার পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটার পুকুর থেকে নাছিমা খাতুন (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে ‘ইকো ব্রিকস’ নামের একটি ইটভাটার পুকুরে বোরকা পরা অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত নাছিমা খাতুন আমবাজার সংলগ্ন বাহাজ্জেল হোসেন মহিলা মাদ্রাসার সাবেক শিক্ষার্থী এবং সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে।

নাছিমার মা নাজমা বেগম জানান, বুধবার সকালে বৈশাখী মেলায় যাওয়ার কথা বলে মেয়েটি বাড়ি থেকে বের হয়। তিনি নিষেধ করলেও নাছিমা তা না মেনে বেরিয়ে যায়। পরে বাড়িতে না ফেরায় তিনি ধারণা করেন, হয়তো অভিমান করে নানাবাড়িতে গেছে। তবে রাতে সেখানে খোঁজ নিয়ে জানা যায়, সেখানেও যায়নি।

পরদিন সকালে লোকমুখে ইটভাটার পুকুরে একটি মেয়ের মরদেহ ভাসার খবর পেয়ে গিয়ে তিনি মেয়ের লাশ শনাক্ত করেন।

কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/