• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

হরিণাকুন্ডুতে এসডিজি বাস্তবায়নে স্টেকহোল্ডার কর্মশালা

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ৭৬ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় একটি স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল কুমার কুন্ডু, উপজেলা সমবায় কর্মকর্তা ফরহাদ হোসেন, এসডিএফ’র জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান, জেলা কর্মকর্তা (লাইভলিহুড) মাহাবুবুর রহমান, জেলা কর্মকর্তা সুলতানা বুলবুলি এবং জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. অনুদীপা রানী।

বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় এসডিএফ দীর্ঘদিন ধরে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম আরও গতিশীল করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা সুবিধাভোগীদের মাঝে সেবা কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/