• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

দেবিদ্বারে সড়ক দুর্ঘটনা: কাভার্ডভ্যানের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত ৪

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ২৯ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা দিয়ে মা ও ছেলেকে প্রাণ হারাতে হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ি মসজিদ সংলগ্ন স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের বাসিন্দা রওশন আরা বেগম (৩৮) এবং তার ৬ বছর বয়সী ছেলে ইয়ামিন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রওশন আরা তার বাবা-মা ও সন্তানকে নিয়ে কুমিল্লার ময়নামতি এলাকায় এক আত্মীয়ের কুলখানি শেষে বাড়ি ফিরছিলেন। বিকেল আনুমানিক ৩টার দিকে তাদের বহনকারী অটোরিকশাটি বারেরা এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মিনি কাভার্ডভ্যান ওভারটেক করার সময় সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সড়ক থেকে ছিটকে পড়ে।
ঘটনাস্থলেই রওশন আরা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার ছেলে ইয়ামিনও মারা যায়।
এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন নিহতের বাবা তাজুল ইসলাম (৭৩) মা মিনু আরা বেগম (৬৫) সিএনজি চালক জিসান (৩৫) এবং এক অজ্ঞাত যাত্রী। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে কংশনগর এলাকা থেকে কাভার্ডভ্যানসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে এবং জব্দ করা হয়েছে ঘাতক কাভার্ডভ্যানটি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/