• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বর্ণিল শোভাযাত্রায় গ্রামবাংলার প্রতিচ্ছবি

মোঃ নজরুল ইসলাম খান / ১৯৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

আজ মঙ্গলবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক পর্যায়ের ১৬ টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন বর্ণিল এ শোভাযাত্রার আয়োজনে। আর তাতে প্রকাশিত হয় গ্রাম বাংলার ঐতিহাসিক হারিয়ে যাওয়া বিভিন্ন সংস্কৃতির প্রতিচ্ছবি।
কেউ সেজেছেন কিষান-কিষানি, কেউ জেলে, কেউবা কুমার। কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতির রূপ, কোথাও গ্রামীণ জীবনের আবহ। রাখাল, ঘটক, বরযাত্রী, হালখাতা, বাউল, বেদে, কাকতাড়ুয়া, কামার, তাঁত, জারিগান ও লাঠিখেলার সাজ—সব মিলিয়ে যেন একখণ্ড বাংলাদেশ। বৈচিত্র্যময় এসব সাজে শিক্ষক-শিক্ষার্থীরা তুলে ধরেছেন গ্রামবাংলার হারানো ও চেনা ঐতিহ্য।
এ দৃশ্য ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বৈশাখী শোভাযাত্রার। বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করতে আজ মঙ্গলবার সকালে কলেজটির স্নাতক পর্যায়ের ১৬টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন বর্ণিল এ আয়োজনে।
আজ সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে কলেজপাড়া, জেলা পরিষদ মার্কেট, কালীবাড়ি মোড়, টিএ রোড, ঘোড়াপট্টি সেতু, মঠের গোড়া, পুরাতন কাছারি পুকুরপাড়, হাসপাতাল রোড ও কুমারশীল মোড় প্রদক্ষিণ শেষে আবার কলেজ প্রাঙ্গণে ফিরে আসে।
কলেজ সূত্রে জানা গেছে, স্নাতক পর্যায়ে চালু থাকা ১৬টি বিভাগের শিক্ষার্থীরা ১৬টি ভিন্ন গ্রামীণ ঐতিহ্যের সাজে অংশ নেন। বাংলা বিভাগের শিক্ষার্থীরা কিষান-কিষানি, ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা জেলে, ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা কুমার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা গ্রামীণ জীবন, দর্শন বিভাগের শিক্ষার্থীরা রাখাল, ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ঘটক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বরযাত্রী, সমাজবিজ্ঞান বিভাগের সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনীতি বিভাগের হালখাতা, হিসাববিজ্ঞান বিভাগের বাউল, ব্যবস্থাপনা বিভাগের বেদে, পদার্থবিজ্ঞান বিভাগের কাকতাড়ুয়া ও কামার, রসায়ন বিভাগের তাঁতী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের জারিগান ও গণিত বিভাগের শিক্ষার্থীরা লাঠি খেলোয়াড় সাজে সেজেছিলেন।
শিক্ষার্থীরা ভ্যানগাড়িতে বসে ও দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশ নেন। তাঁদের রঙিন ও বৈচিত্র্যময় উপস্থাপনায় ফুটে ওঠে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির নানা দিক।
ইংরেজি সাহিত্যের প্রথম বর্ষের ছাত্র আশিকুর রহমান বলেন, ‘আমরা বাঙালি জাতি। আমাদের ঐতিহ্যই আমাদের পরিচয় বহন করে। বাংলার ঐতিহ্য কিষান-কিষানি, জেলে, হালখাতা, বরযাত্রী, নববধূ, সাম্প্রদায়িক সম্প্রীতি—এসবই তো। আমরা আমাদের সাজে বাংলাদেশকে ফুটিয়ে তুলেছি।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জিমি হৃদয় বলেন, ‘আয়োজনটি সম্পূর্ণ ব্যতিক্রম। বাংলাদেশের প্রায় সব ঐতিহ্যকেই আমরা শোভাযাত্রায় রাখার চেষ্টা করেছি এবং ফুটিয়ে তুলেছি।
বর্ষবরণ অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক মোশারফ হোসেন বলেন, ১৬টি বিভাগকে ১৬টি ঐতিহ্যের সাজে অংশ নিতে উৎসাহিত করা হয়েছিল। শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে তা উপস্থাপন করেছেন।
শিক্ষক-শিক্ষার্থীরা অত্যন্ত নান্দনিকভাবে আমাদের ঐতিহ্য তুলে ধরেছেন জানিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ জেড এম আরিফ হোসেন বলেন, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বর্ণিল উপস্থাপনা সত্যিই প্রশংসনীয়। প্রতিবছরই আমরা এমন ব্যতিক্রমী আয়োজন করার চেষ্টা করি।’
শোভাযাত্রা শেষে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে একটি সুন্দর ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন দিক ফুটে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/