৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দশম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে কলেজটির শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও দক্ষতার উজ্জ্বল স্বাক্ষর রেখেছে।
প্রজেক্ট প্রদর্শনী বিভাগে অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রথম স্থান অর্জন করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বাস্তবসম্মত উপস্থাপন এবং প্রযুক্তিনির্ভর ধারণা বিচারকদের মুগ্ধ করে। তাদের প্রদর্শিত “BGC PlantDoc” এবং “BGC Rescue RX48” প্রজেক্ট দুটি আধুনিক বিজ্ঞানচর্চার পাশাপাশি বাস্তব জীবনের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
এ সময় মেলায় পরিদর্শনে আসেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রজেক্টগুলোর ভূয়সী প্রশংসা করেন। তার উপস্থিতিতে মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
উক্ত প্রজেক্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রফেসর হাবিবুর রহমান খান।
এই সাফল্যে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন—নাবিল বিন বিল্লাল, মিনহাজুল ইসলাম মাহিন এবং মো. আশরাফুল ইসলাম।
এছাড়াও বিজ্ঞান ক্লাবের সার্বিক কার্যক্রম মূল্যায়নে কলেজটি দ্বিতীয় স্থান লাভ করে। নিয়মিত বিজ্ঞানভিত্তিক কর্মসূচি, সেমিনার, কর্মশালা এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অন্যদিকে, দশম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা দারুণ সাফল্য দেখিয়েছে। প্রতিযোগিতায় তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম স্থান অধিকার করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। বিভিন্ন ধাপ অতিক্রম করে চূড়ান্ত পর্বে এই সাফল্য অর্জন শিক্ষার্থীদের পরিশ্রম ও একাগ্রতারই প্রতিফলন।
কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা এই অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের এমন সাফল্য ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আরও অনুপ্রেরণা জোগাবে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অর্জন আগামী দিনগুলোতে আরও বড় সাফল্যের দ্বার উন্মোচন করবে।
জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কলেজটির এই সাফল্যে অভিনন্দন জানিয়েছে এবং
ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।
https://slotbet.online/