• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ফুয়েল পাস তেল পেয়ে স্বস্তিতে বিরলের এক মোটরসাইকেল চালক

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ৫৪ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর) সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী কাঞ্চনমোড় সংলগ্ন এশিয়া, ফিলিং স্টেশনে, সর্বপ্রথম ফুয়েল পাস দিয়ে পেট্রল বিতরণ করা হয়। ফুয়েল পাস তেল পেয়ে স্বস্তিতে বিরলের এক মোটরসাইকেল চালক।

সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী একটি পেট্রলপাম্পে পেট্রল ও ডিজেল বিতরণ করতে দেখা গেছে।
ফুয়েল পাসের মাধ্যমে তেল পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বিরলের ২ নং ফরকাবাদ ইউনিয়নের মোশারফ হোসেন। বিশেষ করে মোটরসাইকেলচালকেরা এই ব্যবস্থায় বেশি সন্তুষ্টি জানিয়েছেন।
ট্যাগ অফিসারের তত্ত্বাবধানে উপজেলার এশিয়া ফিলিং স্টেশনে ফুয়েল কার্ড যাচাই করে তেল দেওয়া হচ্ছে ০৫ লিটার।
সরেজমিনে দেখা গেছে, পেট্রলপাম্পগুলোতে কোনো হট্টগোল বা মানুষের জটলা নেই। মোটরসাইকেলচালকেরা সারবদ্ধভাবে তেল সংগ্রহ করছেন।
এশিয়া ফিলিং স্টেশনে কথা হয় সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, তেল বিতরণের এই নিয়মটি ভালো হয়েছে। ব্যস্ত মানুষেরা এখন সহজে তেল নিতে পারবেন ফুয়েল পাস এর মাধ্যমে।
এশিয়া ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার মামুনুর রসিদ বলেন, বিকাল ০৩ টা থেকে তেল বিতরণ শুরু হয়েছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে তেল দেওয়া হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা হয়রানি ছাড়াই মানুষ তেল পাচ্ছেন।

এশিয়া ফিলিপ স্টেশনের ম্যানেজার নুর আলম বলেন, বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পেট্রলপাম্পগুলোতে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। সাধারণ মানুষ নিয়ম মেনে তেল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/