• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন

মুসলিম হক, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: / ১৯৮ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: বিরলে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে বিরল উপজেলা পরিষদ চত্ত্বরে অভিযানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস বিরল দিনাজপুর এর সভাপতি জিমরান মোহাম্মদ সায়েক।
বাংলাদেশ স্কাউটস বিরল দিনাজপুর এর আয়োজনে বিরল এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় পৃথিবীকে যেমন পেয়েছো তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করো শ্লোগানে বিরল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ পরিস্কার পরিচ্ছন্ন করেন অংশগ্রহণকারীবৃন্দ।
বাংলাদেশ স্কাউটস বিরল দিনাজপুর এর কমিশনার হাসান আলী, সম্পাদক গুলনাহার খানম, স্কাউটস লিডার ফরহাদ হোসেন, সহকারী শিক্ষক আব্দুল করিম, সহকারী শিক্ষক মল্লিকা, বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ইন্টেনিম এপি ম্যানেজার এন্টিনা দাস, প্রোগ্রাম অফিসার প্রদীপ রায়, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতি সপ্তাহের শনিবার জনসচেতনতা সৃষ্টি করতে একইভাবে অভিযান পরিচালনা অব্যাহত রাখা এবং সকলকে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য উদ্বুদ্ধ করতে অন্যান্য সামাজিক সংগঠনসমূহকে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান অংশগ্রহণকারীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/