• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিনাইদহে উন্নয়ন র‍্যালি, জোরালো দাবি নাগরিকদের

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ১০৯ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহে দীর্ঘদিনের অবহেলা ও প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের ঘাটতিতে নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। উন্নত চিকিৎসা সেবার অভাব, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংকট, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা এবং পর্যাপ্ত বিনোদন ব্যবস্থার অভাবে জেলার বাসিন্দারা প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে ঝিনাইদহে একটি উন্নয়ন র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

“ঝিনাইদহের উন্নয়নে আমরা সবাই একসাথে”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। তাদের অন্যতম দাবিগুলো হলো—ঝিনাইদহে একটি মেডিকেল কলেজ স্থাপন, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রেললাইন চালু, সকল গুরুত্বপূর্ণ সড়ক ৬ লেনে উন্নীতকরণ, একটি আধুনিক শিশু পার্ক নির্মাণ এবং ‘ক্লিন ঝিনাইদহ’ বাস্তবায়ন।

র‍্যালিটি আয়োজন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। ঝিনাইদহ শহীদ মিনারের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বর মোড় ঘুরে পোস্ট অফিসের সামনে এসে শেষ হয়। পরে সেখানে উপস্থিত সদস্যরা সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরেন এবং দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাসার, সহ-সভাপতি সালেহ আহমেদ, সহ-সভাপতি আব্দুর সবুর, সহ-সভাপতি আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না এবং সহ-সাধারণ সম্পাদক সাব্বির রহমান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য সাধারণ মানুষের অধিকার আদায় এবং ঝিনাইদহের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি বাস্তবায়নে শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মসূচি পালন করে আসছেন। বক্তারা আরও বলেন, জেলার উন্নয়নে উত্থাপিত দাবিগুলো সময়োপযোগী ও জনগণের ন্যায্য অধিকার। এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

তারা সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়নে বিলম্ব হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হতে পারে। পাশাপাশি ঝিনাইদহকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত জেলায় রূপান্তরের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/