• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে রাস্তা নিয়ে বিরোধ: ফসল নিয়ে বাড়ি ফিরতে পারছেন না কৃষকরা

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৫৭ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের সোনারদাইড় গ্রামে রাস্তা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। অভিযোগ উঠেছে, রাস্তা বন্ধ করে দেওয়ায় তারা মাঠ থেকে ফসল নিয়ে বাড়ি ফিরতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের আমির হোসেনের ছেলে লিটন ওই রাস্তার ওপর বাঁশের খুঁটি বসিয়ে চলাচলে বাধা সৃষ্টি করেছেন। এতে করে কৃষকরা তাদের উৎপাদিত ফসল পরিবহন করতে না পেরে বিপাকে পড়েছেন।

ভুক্তভোগী কৃষকরা জানান, আমরা দীর্ঘদিন ধরে এই পথ ব্যবহার করে আসছি। কিন্তু হঠাৎ করে লিটন আমাদের চলাচলের পথে বাধা দিয়েছে। এখন আমরা ফসল তুলেও বাড়ি নিতে পারছি না, এতে আমাদের ব্যাপক ক্ষতি হচ্ছে।

অভিযোগের বিষয়ে লিটন বলেন, যে রাস্তা নিয়ে সমস্যা, সেটি পুরোপুরি আমাদের জমির ওপর দিয়ে গেছে। পাশের জমির মালিক একটুও জায়গা ছাড়েনি। তাই বাধ্য হয়ে আমি রাস্তার চলাচল বন্ধ করে দিয়েছি।

অপর পক্ষের ইউনুস বলেন, আমার জমি অল্প এবং লম্বাটে। আমি বলেছি, লম্বা হিসেবে না নিয়ে আমাকে একটু ছাড় দিয়ে পেছন থেকে বেশি নিলেও আমার আপত্তি নেই। পিছনে আমার বাড়ি আমরাও চলাচল করতে পারছিনা, এটার একটা সমাধান চাচ্ছি দ্রুত।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি এবং দুই পক্ষকে নিয়ে বসেছি। খুব শিগগিরই একটি দিন নির্ধারণ করে আমিন এনে জমি পরিমাপ করা হবে। এরপর সঠিকভাবে রাস্তা নির্ধারণ করে সকলের চলাচলের ব্যবস্থা করা হবে।

এদিকে দ্রুত সমস্যার সমাধান না হলে কৃষকদের ক্ষতি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/