• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে মরহুম এক নেতার পরিবারকে প্রতিশ্রুতির দুই লক্ষ টাকা ব্যাংকে এফডিআর এর মাধ্যমে হস্তান্তর করলেন এম এ জলিল

মুসলিম হক, বিরল (দিনাজপুর)।। / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ইউনিয়ন কমিটির মরহুম এক নেতার পরিবারকে প্রতিশ্রুতির দুই লক্ষ টাকা ব্যাংকে এফডিআর এর মাধ্যমে হস্তান্তর করে বিরলে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর সাবেক বিশেষ সহকারী ও সাবেক ছাত্রনেতা এম এ জলিল।
বৃহস্পতিবার বিকেলে সস্ত্রীক তিনি বিরলের ১০ নং রাণীপুকুর ইউনিয়নের আছুটিয়া গ্রামে পৌঁছে হত্যাকান্ডের শিকার ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের নেতা মরহুম তারিকুল ইসলাম এর স্ত্রী ও সন্তানের হাতে দুই লক্ষ টাকা ব্যাংকে এফডিআর এর যাবতীয় কাগজপত্র হস্তান্তর করেন।
এসময় জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আক্কারুল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর সাবেক বিশেষ সহকারী ও সাবেক ছাত্রনেতা এম এ জলিল বলেন, আজ এখানে আমি কোন রাজনীতির জন্য আসিনি। আমি এসেছি মানবতাবোধ থেকে। মরহুম তারিকুল এর স্ত্রী ও শিশু সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আমার এ উদ্যোগ নেয়া। আমি এই শিশু সন্তানদের লেখাপড়া যেন অব্যাহত থাকে সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি। শিক্ষাই জাতির মেরুদণ্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/