• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে নারীকে অপহরণ করে ধর্ষণ, ভিডিও করে ব্ল্যাকমেইল; আটক ৩

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহে এক নারীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৮ এপ্রিল) রাতে ভুক্তভোগী নারী ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং একই রাতে মাহি (২২) ও সজীব (২১) নামে দুইজনকে গ্রেপ্তার করে। পরদিন বৃহস্পতিবার দুপুরে প্রধান আসামি শাওন রহমান (২৮) কে গ্রেপ্তার করা হয়। তারা সবাই ঝিনাইদহ পৌর এলাকার কালিকাপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী নারী জানান, তিনি কালিকাপুর এলাকায় একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। প্রতিদিনের মতো ঘটনার দিন সন্ধ্যার দিকে হাঁটতে বের হন। এক পর্যায়ে নুরুন্নাহার মহিলা কলেজের সামনে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে। এ সময় প্রধান আসামি শাওন রহমান তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একটি নির্জন টিনশেড বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় এবং উপস্থিত অন্যরা ঘটনাটি ভিডিও ধারণ করে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া অভিযুক্তরা তার মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয় বলেও জানান।

ঘটনার পর শারীরিক ও মানসিকভাবে অসুস্থ অবস্থায় তিনি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক জানান, ভুক্তভোগীর প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপর হয়ে ওঠে এবং দ্রুত অভিযানে নেমে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/