• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সুখী-সমৃদ্ধ ‘বেটার বাংলাদেশ’ গড়তে সব ধর্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মোস্তাইন বিল্লাহ / ৬০ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ধর্ম-বর্ণ-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে একটি সুখী, সমৃদ্ধ ও ‘বেটার বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে দেশের সব ধর্মাবলম্বীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি।

আমাদের বিশ্বাস—ধর্ম যার যার, দেশটা সবার। আসুন, বিভেদ ভুলে আমরা সবাই মিলে দেশটাকে গড়ি।’
তিনি আরো যোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধর্মের মানুষ বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে প্রমাণ করেছে যে এই দল গণমানুষের আস্থার প্রতীক।

ক্ষমতা গ্রহণের সময়কার পরিস্থিতির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিই, তখন দেশের অবস্থা ছিল অত্যন্ত ভঙ্গুর।

অর্থনৈতিক খাত থেকে শুরু করে যোগাযোগব্যবস্থা—সব কিছুই ছিল বিধ্বস্ত। মনে হয়েছিল যেন একটি যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছি।’
এ ছাড়া বর্তমান ইসরায়েল-ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় সরকার সজাগ রয়েছে বলেও জানান তিনি।

খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ করে, ফ্যামিলি কার্ড এবং কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ এবং ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু ও খ্রিস্টান যাজকদের জন্য বিশেষ সম্মানি ভাতা প্রদান।
নেতৃবৃন্দ জানান, এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে। এ সময় তারা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বর্তমান সরকারের সাফল্যের জন্য নিয়মিত প্রার্থনার কথা জানান।

মতবিনিময়সভায় প্রতিনিধি দলের পক্ষ থেকে জাতীয় সংসদে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্য থেকে নারী প্রতিনিধি এবং ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়। প্রধানমন্ত্রী এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইস্টার সানডের শুভেচ্ছা স্মারক হিসেবে একটি ক্রেস্ট উপহার দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/