• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজ ভিটায় ঘর তুলতে পারছেন না মুক্তার প্রতিবেশীদের চাপে

মোশারফ হোসেন রিয়াদ / ১০৩ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

নিজেদের ক্রয়কৃত ভিটায় প্রতিবেশীদের চাপ বসতঘর তৈরি করতে পারছেন না মুক্তার হোসেন ও তার পরিবার। ফলে অন্যের ঘরেই বসবাস করছে পরিবারটি। স্থানীয় ভাবে সালিশ দরবার হলেও সমাধানে যেতে পারেনি পরিবারটি। বরং নিজের ক্রয়কৃত ভিটায় বসতঘর তৈরি পরিকল্পনা করছে প্রতিবেশী আব্দুল গনি ও তার পরিবারের লোকজন। এমন ঘটনা ঘটেছে উপজেলার সিংরইল ইউনিয়নের মধ্যনগর গ্রামে। 

এ পরিস্থিতিতে বসত ভিটা দখল,ক্ষয়-ক্ষতি ও হুমকির অভিযোগ এনে নান্দাইল মডেল থানায় মুক্তার হোসেনের পুত্র মো. রায়হান মিয়া বাদী হয়ে আব্দুল গণি (৬৫), সাখায়াত হোসেন বাচ্চু (৩২),চাঁন মিয়া (৫৭),মোজাম্মেল হক (৩৫), শরাফ উদ্দিন মঙ্গল (৪৭) নূরুল ইসলাম (৫০), বোরহান উদ্দিন (৩০), কাঞ্চন মিয়া (৩৮),সায়ু মিয়া (৪২) ও সব্দুল মিয়া (২৮) সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 

জানা গেছে- সিংরইল ইউনিয়নের মধ্যনগর গ্রামের বি়আরএস-৫৯, ও ৩০৫  হাল দাগের ৩শতাংশ ভিটায় দীর্ঘদিন ধরে বসবাস করতেন মুক্তার হোসেনের পরিবার। গত এক বছর পূর্বে মতিউর রহমানের কাছে থেকে জায়গাটি দলিলমূল্যে সেই ভিটা ক্রয় করেন। এর পর থেকেই প্রতিবেশী আব্দুল গনি জোরপূর্বক ভিটাটি দখলের চেষ্টা করছেন। রবিবার (৫ এপ্রিল) সকালে আব্দুল গনি ৩ শতাংশ জায়গাটি দখলের চেষ্টা করে। এঘটনা নান্দাইল মডেল থানায় অবহিত করলে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রাতেই আব্দুল গনি সহ ১০ জনের বিরুদ্ধে মুক্তার হোসেনের পুত্র অভিযোগ দায়ের করেন৷ 

মুক্তার হোসেন এর স্ত্রী খোদেজা খাতুন বলেন- আব্দুল গনির পরিবারের অত্যাচারে ক্রয়কৃত ভিটায় নিজের ঘর তৈরি করতে পারছিনা। অন্যের ঘরে রাত্রিযাপন করতে হয়। আমরা এর বিচার চাই। 

এবিষয়ে জানতে আব্দুল গনির বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরিবারের কেউ এ বিষয়ে বক্তব্য দিতে নারাজ। 

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ আহমেদ মুঠোফোনে জানান- খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে ভোক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/