• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দেবিদ্বারে গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগে ছাত্রশক্তি নেতা কারাগারে

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৭৬ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন ছাত্রশক্তির এক নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত মেহেদী হাসান তানজিম দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দেবিদ্বার পৌরসভার ফতেহাবাদ এলাকার সিএনজি চালক আকাশ মিয়া তার পরিবারসহ অভিযুক্তের বাড়িতে ভাড়া থাকতেন। শনিবার সন্ধ্যায় আকাশ মিয়ার স্ত্রীকে বাসায় একা পেয়ে মেহেদী হাসান তানজিম শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে রাখেন।
পরে স্থানীয় এনসিপি ও ছাত্রশক্তির কয়েকজন নেতা ঘটনাস্থলে এসে গ্রামবাসীর আপত্তি উপেক্ষা করে অভিযুক্তকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর ওই রাতেই ভুক্তভোগী নারী বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে ভিংলাবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে মেহেদী হাসান তানজিমকে গ্রেফতার করে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ বেলাল তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে এবং আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/