• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আশরাফুল আলম সরকার / ৫৪ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

‎ গাজীপুরে শিশুদের হাম-রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে জরুরি টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
‎
‎​
‎​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, “দেশের সকল শিশুকে টিকার আওতায় আনতে পারলে হাম-রুবেলাসহ সকল প্রতিরোধযোগ্য রোগ থেকে আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।” তিনি আরও বলেন, সরকার টিকার পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো ঘাটতি থাকলে তা দ্রুত সমাধান করা হচ্ছে। কর্মসূচিটি সফল করতে তিনি অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
‎
‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করীম ভুইয়া, সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউনিসেফ (UNICEF)-এর প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
‎​
‎​গাজীপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই বিশেষ কর্মসূচির আওতায় জেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ২৮ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। ১৫ দিনব্যাপী এই টিকাদান কার্যক্রম জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হবে।
‎
‎​সম্প্রতি এলাকায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই জরুরি টিকাদান কর্মসূচিকে অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/