• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নাগরপুরে অবৈধ ট্রাক্টরের দৌরাত্ম্যে কাঁচা সড়কের বেহাল দশা

মো রেজাউল করিম: / ১৭ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

মো রেজাউল করিম: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের বিভিন্ন কাঁচা সড়ক এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য। অভিযোগ উঠেছে, অবৈধভাবে চলাচলকারী ট্রাক্টরের কারণে এসব সড়কের অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইট, বালু ও মাটি পরিবহনের জন্য নিয়মিত ভারী ট্রাক্টর চলাচল করছে ইউনিয়নের গ্রামীণ কাঁচা রাস্তাগুলো দিয়ে। এসব ট্রাক্টরের অধিকাংশেরই নেই বৈধ কাগজপত্র কিংবা নির্ধারিত রুটের অনুমতি। ফলে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে রাস্তার মাটি উঠে যাচ্ছে, কোথাও কোথাও বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে।
গ্রামের বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো কাদায় পরিণত হয়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় জরুরি রোগী হাসপাতালে নিতে গিয়েও বিপাকে পড়তে হচ্ছে পরিবারগুলোকে।
একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, “দিন-রাত ট্রাক্টর চলার কারণে রাস্তা একেবারে নষ্ট হয়ে গেছে। আমরা ঠিকমতো হাঁটতেও পারি না, যানবাহন তো দূরের কথা।”
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সচেতন মহল মনে করছে, অবৈধ ট্রাক্টরের চলাচল নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
স্থানীয়দের দাবি, প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত তদারকির মাধ্যমে অবৈধ ট্রাক্টরের দৌরাত্ম্য বন্ধ করে দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/