• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দেবিদ্বারে হোটেলের দেয়াল ধসে ম্যানেজারের মৃত্যু

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) কুমিল্লার দেবিদ্বারে একটি হোটেলের দেয়াল ধসে চাপা পড়ে আব্দুস সামাদ (৬৫) নামে এক হোটেল ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন বাগুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ দেবিদ্বার উপজেলার গুনাইঘর দ‌ক্ষিণ ইউনিয়নের শাকতলা গ্রামের বাসিন্দা। তিনি বাগুর স্টেশন এলাকায় অবস্থিত ‘সৈনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, তিনি হোটেল মালিক মিজানুর রহমানের শ্বশুর।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে হোটেলের ক্যাশ টেবিলে বসে কাজ করছিলেন আব্দুস সামাদ। এ সময় হোটেলের দক্ষিণ পাশে অবস্থিত ‘মেসার্স মনিরুল এন্টারপ্রাইজ’ নামক একটি টিনের গোডাউনের দেয়ালে দীর্ঘদিন ধরে টিন ঠেস দিয়ে রাখায় অতিরিক্ত চাপে গোডাউনের দেয়ালটি ধসে পড়ে হোটেলের ভেতরে ঢুকে যায়। এতে হোটেল ও টি‌নের গোডাউ‌নের একটি অংশ ভেঙে পড়ে এবং দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন সামাদ।

ঘটনার সময় হোটেলে থাকা অন্যান্য কর্মচারী ও ক্রেতারা দ্রুত বাইরে বের হয়ে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোবারক জানান, গোডাউনের দেয়ালের পাশে দীর্ঘদিন ধরে টিন রাখা ছিল, যার কারণে দেয়ালটি দুর্বল হয়ে পড়ে। হঠাৎ বিকট শব্দে দেয়ালটি ধসে পড়ে।

খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে স্থানীয়রা নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/